দলের সব পদ থেকে বাদ ‘খেলা হবে’ র রচয়িতা দেবাংশু
কলকাতা: তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ অস্থিরতা যেন থামতেই চাইছে না। (Debangshu)দলের অন্যতম জনপ্রিয় স্লোগান এবং গান ‘খেলা হবে’-এর লেখক দেবাংশু ভট্টাচার্যকে দলের সব পদ থেকে সরিয়ে…
কলকাতা: তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ অস্থিরতা যেন থামতেই চাইছে না। (Debangshu)দলের অন্যতম জনপ্রিয় স্লোগান এবং গান ‘খেলা হবে’-এর লেখক দেবাংশু ভট্টাচার্যকে দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগের একদিন পরেই। দেবাংশু প্রকাশ্যে দলের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করেছিলেন।
যার ফলেই দেবাংশুকে কার্যত সাসপেন্ড করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের আইটি সেলের সক্রিয় কর্মী ছিলেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে গান লিখে ও সুর দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বিধানসভা নির্বাচনে চুঁচুড়া কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের বদলে তাকে টিকিট দেওয়া হয়েছিল।
আরও দেখুন https://kolkata24x7.in/west-bengal/chandrima-jha-malda-snatching-case/
বিশেষ করে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ গানটি তৃণমূলের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছিল। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বেরিয়ে যাওয়ার পর দেবাংশু যখন দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, নেতৃত্বের সিদ্ধান্ত এবং সাংগঠনিক দুর্বলতা নিয়ে প্রশ্ন তুললেন, তখনই দল তাঁর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।দলীয় সূত্রে জানা গেছে, দেবাংশুকে তৃণমূলের সব সাংস্কৃতিক পদ এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এখন তিনি আর দলের কোনও আনুষ্ঠানিক পদে নেই। দলের একাধিক নেতা জানিয়েছেন, কোনও ব্যক্তি যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করেন এবং প্রকাশ্যে নেতৃত্বের বিরুদ্ধে কথা বলেন, তাহলে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াই স্বাভাবিক। তবে দেবাংশুর ঘনিষ্ঠ মহল বলছে, তিনি দলের প্রতি আনুগত্য হারাননি, শুধু কিছু বিষয়ে মতপার্থক্য প্রকাশ করেছিলেন।সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগের পর তৃণমূলের অভ্যন্তরে অসন্তোষ যে বাড়ছে, দেবাংশুর ঘটনা তারই ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
সাম্প্রতিক সময়ে একাধিক নেতা-বিধায়ক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে ‘অপারেশন লোটাস’-এর অভিযোগ তুলে বলছেন, বিজেপি সুযোগ নিচ্ছে। কিন্তু দলের ভিতরের অসন্তোষও যে কম নয়, দেবাংশু ভট্টাচার্যের মতো যুবক নেতার সরে যাওয়া তা প্রমাণ করে।দেবাংশু ভট্টাচার্য এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি দলের প্রতি আনুগত্য বজায় রেখেই কিছু সংস্কারের কথা বলেছিলেন।