হরমুজ় প্রণালীতে অবরোধ লঙ্ঘন বরদাস্ত করা হবে না, জয়শঙ্করকে জানালেন আমেরিকার বিদেশমন্ত্রী
ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরুর পরেই উত্তেজনা দেখা দেয় হরমুজ় প্রণালীতে। ওই প্রণালী এবং ইরানের বন্দরগুলিতে নৌ অবরোধের ডাক দেয় আমেরিকা। ইরানের সঙ্গে চুক্তির পরেই হরমুজ় প্রণালী এবং অন্যান্য বন্দর থেকে অবরোধ তোলা হবে জানিয়েছে ওয়াশিংটন। এ দিকে, রবিবারই আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তিচুক্তিতে স্বাক্ষর হতে চলেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ। যদিও রবিবার এই চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলে দাবি করেছে ইরান। তবে, রবিবারই দুই দেশের মধ্যে বহু প্রতীক্ষিত চুক্তি হতে চলেছে বলে জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরেই হরমুজ় প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শনিবারই এই কথা জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট।