নতুন মরসুমের জন্য নিজেকে প্রস্তুত করছেন হাবাস - 24 Ghanta Bangla News
Home

নতুন মরসুমের জন্য নিজেকে প্রস্তুত করছেন হাবাস

Spread the love

indian-football-crisis-lionel-messi-india-visit-antonio-lopez-habas-controversy

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট চর্চিত একটি নাম আন্তোনিও লোপেজ হাবাস‌ (Antonio Lopez Habas)। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল হোক কিংবা আইলিগ। প্রত্যেক ক্ষেত্রেই যথেষ্ট সফল থেকেছেন এই স্প্যানিশ কোচ। অ্যাটলেটিকো দি কলকাতা থেকে শুরু করে এটিকে হোক কিংবা মোহনবাগান সুপার জায়ান্ট। সময়ের সাথে সাথে দলের নাম বদল হলেও বদলায়নি সাফল্যের গতিপথ। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি লিগ শিল্ডের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট জিতিয়েছেন কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগানকে।

পরবর্তীতে যদিও তাকে রিলিজ করে দিয়েছিল সবুজ-মেরুন। তবুও বদলাইনি ট্রফির ভাগ্য। বারাণসীর ইন্টার কাশী দলের দায়িত্ব নিয়েছিলেন এই স্প্যানিশ হাই প্রোফাইল। তার তত্ত্বাবধানে খেলতে এসেছিলেন জনি কাউকোর মত ফুটবলাররা। সেখানেও আছে সাফল্য। অতি সহজেই দলকে দেশের দ্বিতীয় ডিভিশন লিগ তথা আইলিগ চ্যাম্পিয়ন করিয়েছিলেন হাবাস। সেই সুবাদেই গত সিজনে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে অংশগ্রহণ করেছিল ইন্টার কাশী। চূড়ান্ত সাফল্য না আসলেও সীমিত শক্তি নিয়ে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই করেছিল এই দল।

অনায়াসেই তারা আটকে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। যদিও তার আগেই দলের দায়িত্ব ছেড়েছিলেন এই কোচ। তবে এবার শেষ হয়েছে মরসুম। তাতে কি, থেমে থাকার জো নেই। এখন থেকেই নতুন মরসুমের জন্য সব রকম ভাবে নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস। বেশ কিছু ঘন্টা আগে নিজে সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত একটি পোস্ট করেন এই সকল কোচ। যেখানে নিজের ছবি আপলোড করে তিনি লেখেন, ‘ সিজন শেষ হলেও একজন কোচের কাজ থেমে যায় না। এখন সময় সেরে ওঠার, আত্মবিশ্লেষণ করার, শেখার এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার।’

আরও লেখেন, ‘ শারীরিক প্রস্তুতি, মানসিক শক্তি, নতুন ধারণা এবং নব উদ্যম—এই সবই যাত্রাপথের অংশ।
প্রতিটি সমাপ্তিই একটি নতুন চ্যালেঞ্জের সূচনা।’ এবার ও কি ভারতীয় ফুটবল সার্কিটেই দেখা যেতে চলেছে হাবাসকে? সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *