অভিষেকের সাফ জবাব, ‘কোনও দিন তদন্ত এড়াইনি।’
এ দিন অভিষেকের সাফ জবাব, ‘কোনও দিন তদন্ত এড়াইনি।’ এ দিন প্রথমে সিআইডির টিম যখন যায়, তখন অভিষেক বাড়িতে ছিলেন না। প্রায় আড়াই ঘণ্টা বসে থাকে সিআইডি টিম। তারপরে অভিষেক এসে সাংবাদিক সম্মেলন করেন। তার কিছুক্ষণ পরে সিআইডি ফের গিয়ে নোটিস দিয়ে আসে। এ দিন অভিষেক বলেন, ‘দলের মিটিংয়ে ছিলাম। তখন খবর পাই সিআইডি এসেছে। তখন সেক্রেটারি মারফত জানাই, আপনারা কাউকে দিয়ে দিন। আমি পেয়ে যাব…আমি বলেছিলাম আমার হাতে দিতে গেলে অপেক্ষা করতে হবে।’ নোটিস দিতে আসার আগে কেন সিআইডির তরফে যোগাযোগ করা হয়নি, সেই প্রশ্ন তোলেন তিনি। তাঁর মন্তব্য, ‘সিআইডি যদি আমায় ফোন করে আসে, আমি থাকব। আপনারা যদি আসেন যোগাযোগ করে আসুন। নয়তো অপেক্ষা করতে হবে।’