গুদাম থেকে রেশন পাচার, ট্রাক আটকালেন খাদ্যমন্ত্রী
ঘণ্টা দুয়েক ধরে গোডাউন ভেরিফিকেশননের পর মন্ত্রীর দাবি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই গোডাউন বন্ধ থাকবে। অশোক কীর্তনিয়া বলেন, ‘দপ্তরের কাগজের তথ্য অনুযায়ী এই গোডাউনে ১০৫.৫৩১ মেট্রিক টন খাদ্য সামগ্রী মজুত থাকার কথা। কিন্তু ৯টি ট্রাক বোঝাই করে ৯৬ মেট্রিক টন খাদ্য সামগ্রী অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। গোডাউন মালিক যথেষ্ট প্রভাবশালী। মালিকের কাছে কাগজপত্র চাওয়া হয়েছে। তদন্তে সন্তুষ্ট না হলে, আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।’