Zojila Tunnel | তুষারঝড়, যুদ্ধ আর পাহাড়কে হারিয়ে ভারতের নতুন লাইফলাইন
প্রতি বছর শীত এলেই তুষারের চাদরে ঢেকে যায় জ়োজিলা পাস। বিচ্ছিন্ন হয়ে পড়ে লাদাখ। সেই সমস্যার স্থায়ী সমাধান হিসেবেই তৈরি হচ্ছে জ়োজিলা টানেল। প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই টানেল চালু হলে ৯০ মিনিটের পথ কমে হবে মাত্র ১৫ মিনিট। কার্গিল যুদ্ধের শিক্ষা, জাতীয় নিরাপত্তা, পর্যটন ও অর্থনীতির ভবিষ্যৎ— সবকিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছে এই প্রকল্প। ভারতের অন্যতম কঠিন নির্মাণ অভিযানের গল্প নিয়েই আজকের বিস্ময়ের সময়।