Woman Death: ছয় মাসের কন্যা সন্তানকে কোলে নিয়ে বহুতল থেকে 'ঝাঁপ' মায়ের! | Hyderabad Woman Dies After Jumping From 6th Floor With 6 Month Old Baby, Infant Survives - 24 Ghanta Bangla News
Home

Woman Death: ছয় মাসের কন্যা সন্তানকে কোলে নিয়ে বহুতল থেকে ‘ঝাঁপ’ মায়ের! | Hyderabad Woman Dies After Jumping From 6th Floor With 6 Month Old Baby, Infant Survives

Spread the love

হায়দরাবাদ: মর্মান্তিক। ৬ মাসের শিশুকে কোলে নিয়ে বহুতল থেকে ঝাঁপ দিলেন এক মহিলা (Woman Death)। ঘটনাস্থলেই মৃত্য়ু হয়েছে ওই মহিলার। মৃতের নাম ইশা সাহু। তবে, শিশুটি বেঁচে গিয়েছে বলে খবর। হাসপাতালে চিকিৎসা চলছে তার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের (Hyderabad Woman Death) মিয়াপুর এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন ওই মহিলা। পরিবারের দাবি, বেশ কয়েক মাস ধরেই অবসাদে ভুগছিলেন। তার জেরেই আত্মহত্যা নাকি অন্য কোনও বড় ষড়যন্ত্র রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

কখন, কীভাবে ঘটে দুর্ঘটনা?

শুক্রবার বিকেলের ঘটনা। ঘড়িতে তখন প্রায় পৌনে চারটে বাজে। ঠিক সেই সময় কোলে ছয় মাসের সন্তানকে নিয়ে ছয় তলা থেকে ঝাঁপ দেন তিনি।ঘটনাস্থলেই মৃত্যু হয় ইশার। তবে শিশুটি প্রথমে একটি ফেন্সের উপর পড়ে যাওয়ায় বড় বিপদ এড়িয়ে যায়। পরে মাটিতে পড়লেও আঘাত তুলনামূলকভাবে কম লাগে। স্থানীয় বাসিন্দারাই দ্রুত শিশুটিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি এখন বিপদ-মুক্ত। ঘটনার সময় পরিবারের অন্যান্য সদস্যরাও ফ্ল্যাটে উপস্থিত ছিলেন বলে খবর। পরিবারের দাবি, কখন কীভাবে এই ঘটনা ঘটল, বুঝতে পারছেন না কেউ। পরে খবর পেয়ে মিয়াপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ?

মধ্যপ্রদেশের মেয়ে ইশা সাহু। স্বামী ও দুই কন্যা নিয়ে হায়দরবাদের মিয়াপুর এলাকার একটি আবাসনে থাকতেন। প্রায় ১১ বছর আগে বিয়ে হয় তাঁর। স্বামী-স্ত্রী দু’জনেই বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। আট বছরের একটি মেয়ে রয়েছে ইশার। ৬ মাস আগেই দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন। স্বামীর সঙ্গে সেভাবে কোনও ঝামেলা ছিল না বলেই দাবি করছে পরিবার ও প্রতিবেশীরা।

পরিবারর দাবি, গত কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তীব্র অনিদ্রা, টেনশন এবং সন্তান জন্মের পরবর্তী মানসিক পরিস্থিতি অর্থাৎ পোস্ট পার্টেম ডিপ্রেশনে (Post-Partum Depression) ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের বয়ান এবং চিকিৎসা সংক্রান্ত নথিপত্রও খতিয়ে দেখা হবে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *