TMC Fund: তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্কে কত টাকা আছে জানেন, কত ক্যাশ আছে হাতে | Know the cash, bank balance, property of Trinamool Congress according to Audit Report - 24 Ghanta Bangla News
Home

TMC Fund: তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্কে কত টাকা আছে জানেন, কত ক্যাশ আছে হাতে | Know the cash, bank balance, property of Trinamool Congress according to Audit Report

Spread the love

কলকাতা: ১৫ বছরের ক্ষমতা হারানোর পর ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিধানসভায় ৮০ জনের মধ্যে অন্তত ৬০ জন বিক্ষুব্ধ শিবিরে। লোকসভাতেও একে একে হাত ছাড়ছেন প্রায় ২০ জন সাংসদ। একদিকে দফায় দফায় বিক্ষব্ধদের নাম সামনে আসছে, আর অন্য়দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে পরপর মামলা দায়ের হচ্ছে রাজ্যে। জোড়াফুল প্রতীক আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে তো? প্রশ্ন উঠতে শুরু করেছে। এই তৃণমূলের হাতে কত টাকা আছে জানেন? কত সম্পত্তির মালিক তৃণমূল?

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ২০২৪-২০২৫ অর্থবছরের যে অডিট রিপোর্ট তৃণমূল কংগ্রেস আপলোড করেছে, তাতেই অনুমান করা যায় তৃণমূলের হাতে ঠিক কত টাকা আছে। (৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত সম্পত্তির রিপোর্ট দেওয়া হয়েছে)

ব্যাঙ্কে রাখা টাকার মোট পরিমাণ: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে রয়েছে মোট ৬,২৫,৭৯,৮৭,২৬৪ টাকা (৬২৫ কোটি ৭৯ লক্ষ ৮৭ হাজার ২৬৪ টাকা)

ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট: তৃণমূলের ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিট হিসেবে রয়েছে ২,৫০,৭৭,২৮,৩২২ (২৫০ কোটি ৭৭ লক্ষ ২৮ হাজার ৩২২ টাকা)।

ব্যাঙ্ক ব্যালান্স মিলিয়ে তৃণমূলের ব্যাঙ্কে থাকা মোট টাকার পরিমাণ ৮,৭৬,৫৭,১৫,৫৮৬ (৮৭৬ কোটি ৫৭ লক্ষ ১৫ হাজার ৫৮৬ টাকা)।

কত টাকার চেক রয়েছে: অডিট রিপোর্ট অনুযায়ী, চেক হিসেবে তৃণমূলের ঘরে আরও ৫০,০০,০০,০০০ (৫০ কোটি টাকা) টাকার কথা উল্লেখ করা হয়েছে।

দলটির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় মিলিয়ে নগদ বা ক্যাশ হিসেবে রয়েছে ৩১,২৮,০২৮ (৩১ লক্ষ ২৮ হাজার ২৮ টাকা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *