ED Raid on Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের একাধিক ঠিকানায় ইডির ম্যারাথন হানা
পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার আরও সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কামারহাটির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের কলকাতার ভবানীপুরের বাসভবন, জোকার ফ্ল্যাট-সহ একাধিক ঠিকানায় একযোগে ম্যারাথন তল্লাশি অভিযান শুরু ইডি আধিকারিকদের। সকাল থেকেই বিধায়কের বাড়ি ও চারপাশ কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার কলকাতা, জেলা-সহ মোট ৭ জায়গায় ইডির হানা।