মেসেজে প্রতারণা, ক্যাফে মালিকের লক্ষাধিক লোপাট - 24 Ghanta Bangla News
Home

মেসেজে প্রতারণা, ক্যাফে মালিকের লক্ষাধিক লোপাট

Spread the love

এই সময়, হেমতাবাদ: ভুয়ো মেসেজ পাঠিয়ে পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার হেমতাবাদ বাসস্ট্যান্ড এলাকার একটি ক্যাফের মালিককে ফোন করে নিজেদের পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে বলা হয়, এক পুলিশকর্তার নগদ টাকা প্রয়োজন। বদলে ওই ক্যাফের মালিককে অনলাইনে টাকা পাঠানো হবে। প্রথমে বিষয়টি বিশ্বাস না-করলেও কিছুক্ষণের মধ্যে এক যুবক ওই ক্যাফেতে পৌঁছে যান। তখনই ক্যাফে মালিকের ব্যাঙ্ক আকাউন্টে ১ লক্ষ ১৬ হাজার টাকা ক্রেডিট হয়েছে, এই মর্মে মোবাইলে একটি মেসেজ ঢোকে। তাতেই বিশ্বাস করে বসেন ক্যাফে মালিক। তাঁর কাছে সেই মুহূর্তে ৯৫ হাজার টাকা নগদ ছিল। তিনি ওই যুবককে সেই নগদ দিয়ে বাকিটা বাঙ্ক থেকে তুলে এনে দিচ্ছেন বলে জানান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *