ডোবা থেকে উদ্ধার শিশুকন্যার দেহ, খুনের অভিযোগে গ্রেপ্তার কাকিমা
বাড়ির পাশে ডোবা থেকে উদ্ধার হয়েছে এক শিশুর দেহ। ৬ মাসের ওই শিশুকন্যাকে খুন করে ডোবায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। কোচবিহারের দিনহাটা-১ ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চধ্বজি গ্রামে। শুক্রবারের এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। ওই শিশুকন্যাকে খুনের অভিযোগে তার কাকিমাকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ। এই নিয়ে তদন্ত চলছে। তবে পারিবারিক বিবাদ এবং অশান্তির জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।