অভিষেকেই উজ্জ্বল হর্ষ-গুরনূর, ক্যাপ্টেন্স নক শুবমানের, আফগানদের উড়িয়ে জয় ভারতের - 24 Ghanta Bangla News
Home

অভিষেকেই উজ্জ্বল হর্ষ-গুরনূর, ক্যাপ্টেন্স নক শুবমানের, আফগানদের উড়িয়ে জয় ভারতের

Spread the love

ধরমশালায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ODI ম্যাচ শুরুর আগেই কোপ বসায় বৃষ্টি। নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পরে শুরু হয় ম্যাচ। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অভিষেকেই উজ্জ্বল ভারতের দুই বোলার হর্ষ দুবে ও গুরনূর ব্রার। জাতীয় দলের জার্সিতে ODI-তে প্রথম ম্যাচেই তিনটি করে উইকেট নিলেন তাঁরা। ৮৪ রানের ক্যাপ্টেন্স নক এল শুবমান গিলের ব্যাট থেকে। প্রথম ODI ম্যাচে সাত উইকেটে দাপুটে জয় তুলে নিল টিম ইন্ডিয়া।

জলে গেল আফগানিস্তানের তারকা ওপেনার রহমানুল্লাহ গুরবাজ়ের লড়াকু সেঞ্চুরি। বৃষ্টির কারণে ওভার সংখ্যা কমে হয় ২৫। প্রথমে ব্যাট করে ১৯৪ রানে অল আউট হয়ে যায় আফগান দল। জবাবে ১৩ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *