অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পুশ-ব্যাকেই অনড় ভারত
পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কের কথা মাথায় রেখেই অনুপ্রবেশ-রোধ প্রক্রিয়া বাস্তবায়নের অঙ্গীকার করেছে ঢাকা ও নয়াদিল্লি। যদিও একাধিক সূত্রের দাবি, বিজিবি-কে ঘোষিত অবস্থান স্পষ্ট করে দিয়েছে বিএসএফ— ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের ফেরত নিতেই হবে। বৈঠকে কথা হয় সীমান্ত নিরাপত্তা, পাচাররোধ, সন্ত্রাসদমন, চোরাচালান, ফেন্সিং নিয়েও।