জেগে ঘুমোলে কী হবে! সরব কেষ্ট
তাঁর বক্তব্য, ২০১৪, ২০১৬ এবং ২০১৯-এর ভোটেও ভোটকুশলী সংস্থার ভূমিকা ছিল না। এ বার তাদের উপরে অতিরিক্ত নির্ভরতার জন্যই ভরাডুবি হলো বলে মনে করেন কেষ্ট। তাঁর কথায়, ‘মিসগাইড করল ওই সংস্থা। দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুলেছে। পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচনেও টাকা তুলেছে। দলে পদ দেওয়ার নাম করে টাকা তুলেছে।’