TMC MP Signature | প্রকাশ্যে বিদ্রোহী ১৯ সাংসদদের স্বাক্ষর সংবলিত পাতা - 24 Ghanta Bangla News
Home

TMC MP Signature | প্রকাশ্যে বিদ্রোহী ১৯ সাংসদদের স্বাক্ষর সংবলিত পাতা

Spread the love

বিদ্রোহী সাংসদদের স্বাক্ষর সংবলিত যে পাতা প্রকাশ্যে এসেছে, তাতে ১৯ জনের সই রয়েছে। প্রথমেই স্বাক্ষর বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর স্বাক্ষরের পাশে লেখা হয়েছে ‘চিফ হুইপ’। তার পরেই স্বাক্ষর রয়েছে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের। তাঁর স্বাক্ষরের পাশে লেখা ডেপুটি লিডার। তার পরই স্বাক্ষর করেছেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, বোলপুরের সাংসদ অসিত মাল, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেন। ক্রমানুসারে তার পর স্বাক্ষর রয়েছে ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের। ১৪ নম্বরে নাম রয়েছে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের। তার পর মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, আরামবাগের সাংসদ মিতালি বাগ এবং কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়। দু’টি পৃথক জায়গায় স্বাক্ষর রয়েছে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *