‘বাফানা বাফানা’দের উড়িয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর
ঢাকে কাঠি পড়ে গেল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। উদ্বোধনী ম্যাচেই চূড়ান্ত নাটক— তিনটি লাল কার্ড। ফিজ়িক্যাল ফুটবল খেলেও পার পেল না দক্ষিণ আফ্রিকা। বুদ্ধিদীপ্ত ফুটবলে বাজিমাত করল আয়োজক দেশ মেক্সিকো। বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে দিল তারা। স্কোরশিটে নাম তুললেন রাউল জিমেনেজ় ও জুলিয়ান কিনিওনেস। তবে সুযোগ পেলেন না মেক্সিকোর তারকা গোলকিপার গুইলেরমো ওচোয়া। লাল কার্ড দেখলেন দক্ষিণ আফ্রিকার সিথোলে, জ়োয়ানে এবং মেক্সিকোর সেজ়ার মন্তেস।