পাইলট প্রজেক্টে সাফল্য, ‘স্বচ্ছ অ্যাপ’ আসছে আরও ১৫ পুরসভায়
পাইলট প্রজেক্টে ১০টি পুরসভা ও নিগমে গত ১০ দিনে মোট ১২৩৮টি অভিযোগ জমা পড়েছিল, যার মধ্যে ১০১৪টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে বলে দাবি (সাফল্য ৮২ শতাংশ)। অভিযোগ খারিজ হয়েছে ১৬১টি। বর্তমানে গোটা রাজ্যে মাত্র ৬৩টি অভিযোগ পেন্ডিং রয়েছে। পুরনিগমগুলির মধ্যে সবচেয়ে বেশি ৪৫৪টি অভিযোগ জমা পড়েছিল আসানসোলে, যার মধ্যে ৩৮৫টির সমাধান হয়েছে, ফলে ৮৫ শতাংশ সাফল্যের হার সেখানে। তবে দুর্গাপুরের পারফরম্যান্স থমকে ৭৯ শতাংশে।