নতুন সাজে সাজবে শিলিগুড়ি টাউন স্টেশন, জবরদখলকারীদের সরে যেতে অনুরোধ - 24 Ghanta Bangla News
Home

নতুন সাজে সাজবে শিলিগুড়ি টাউন স্টেশন, জবরদখলকারীদের সরে যেতে অনুরোধ

Spread the love

টাউন স্টেশনকে আধুনিক রূপে সাজিয়ে তোলার কাজ শুরু করেছে রেল মন্ত্রক। পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে দখলে থাকা জায়গা খালি করা অত্যন্ত প্রয়োজন। রেলের দাবি, বিভিন্ন কারণে স্টেশন চত্বরে জবরদখল থাকায় কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কর্মীদের। কী ধরনের পরিকল্পনা রয়েছে রেলের? উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, ‘মূলত প্রাচীন স্টেশনের ভবনের জীর্ণ অংশগুলি সংস্কার করা হবে। এর মধ্যে দেওয়াল, মেঝে, সিঁড়ি, ছাদ, বারান্দা, দরজা-জানালা ইত্যাদি সংস্কার করা হবে। ২ কোটি ৩৭ লক্ষ টাকা খরচে কাজ হবে। এ জন্য ১০ মাস সময় লাগবে।’ এ ছাড়াও এই কাজ শেষ হলে স্টেশন চত্বরে মিউজিয়াম তৈরি করবে রেল, এমনটাই খবর রেল সূত্রে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *