টম অলড্রেডকে বিদায় বাগানের, আবেগঘন বার্তা সবুজ-মেরুন শিবিরের - 24 Ghanta Bangla News
Home

টম অলড্রেডকে বিদায় বাগানের, আবেগঘন বার্তা সবুজ-মেরুন শিবিরের

Spread the love

tom-aldred

সায়ন সেনগুপ্ত, কলকাতা: নতুন মরসুমের জন্য অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। এক্ষেত্রে একাধিক বিদেশি ফুটবলারদের রিলিজ করে দেওয়ার কথা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। যার মধ্যে ছিল দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে টম অলড্রেডদের নাম। শোনা যাচ্ছিল, যে টমের বদলে আইএসএলে দাপিয়ে খেলা এক ফুটবলারকে দলে টানতে চাইছে সবুজ-মেরুন ব্রিগেড। যদিও সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে এসবের মাঝেই আজ টমকে রিলিজ করে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে ময়দানের এই প্রধান।

বেশকিছু ঘন্টা আগে নিজেদের সোশ্যাল সাইটে তাঁর সঙ্গে দলের বেশকিছু মুহুর্তের ছবি ও ভিডিও আপলোড করে তা জানিয়ে দেয় মোহনবাগান। যেখানে লেখা হয়েছে, ‘ সবচেয়ে জরুরি মুহূর্তে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, সব স্মৃতির জন্য ধন্যবাদ, টম অলড্রেড।’ উল্লেখ্য, গত ২০২৪-২০২৫ সিজনে ব্রিসবেন রোয়ার থেকে তাঁকে দলে টেনেছিল সবুজ-মেরুন ব্রিগেড। তারপর থেকেই যথেষ্ট দাপটের সঙ্গে মোহনবাগান জার্সিতে নিজের দায়িত্ব পালন করে আসছিলেন এই তারকা ফুটবলার।

ময়দানের এই প্রধানের জার্সিতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল জয় করার পাশাপাশি লিগ শিল্ড ও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এমনকি গত সিজনে দলের ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বিদেশি ডিফেন্ডারের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *