জুলাইতে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুণ্ড সাহিব যাচ্ছেন? কোন কোন বিষয় মাথায় রাখবেন?
৩) হেমকুণ্ড সাহিব অবস্থিত ১৪,১০৭ ফুট উচ্চতায়। সুতরাং, শরীরকে আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানো জরুরি। ট্রেকটি শুরু হয় পুলনা গ্রাম থেকে। প্রথম দিনের ডেস্টিনেশন ঘাংগারিয়া। পরদিন ঘাংগারিয়া থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরে আসুন। আর তৃতীয় দিন পৌঁছে যান হেমকুণ্ড সাহিব। এতে অ্যাকিউট মাউন্টেন সিকনেস হওয়ার ভয় থাকবে না।
৪) ঘাংগারিয়ায় একাধিক থাকার জায়গা রয়েছে। তাই সঙ্গে করে তাঁবু বয়ে নিয়ে যাওয়ার দরকার নেই। হেমকুণ্ড সাহিব ও ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরে আবার ঘাংগারিয়াতেই ফিরতে হয়। তাই সঙ্গে বড় রুকস্যাকের পাশাপাশি ছোট ব্যাকপ্যাক নেওয়াও সমান জরুরি। এ ছাড়া সঙ্গে জলের বোতল, রেইনকোট, শীতবস্ত্র ইত্যাদি অবশ্যই নেবেন। ঘাংগারিয়াতে খাওয়াদাওয়া নিয়েও কোনও সমস্যায় পড়তে হবে না।