আগুন জ্বলছে বেলফাস্টে, টিম ইন্ডিয়ার আয়ারল্যান্ড সফর কি বাতিল হচ্ছে? - 24 Ghanta Bangla News
Home

আগুন জ্বলছে বেলফাস্টে, টিম ইন্ডিয়ার আয়ারল্যান্ড সফর কি বাতিল হচ্ছে?

Spread the love

বিক্ষোভে উদ্বেগ বাড়ছে BCCI-এর

বিক্ষোভের কেন্দ্র হয়ে উঠেছে বেলফাস্ট শহর, যেখানে সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে BCCI চিন্তা প্রকাশ করেছে। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কি সিরিজ় বাতিল হতে পারে? এক প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ড ইতিমধ্যেই পরিস্থিতির উপর নজর রাখছে এবং উদ্বেগ জানিয়েছে। যদি আয়রল্যান্ড ক্রিকেট বোর্ড (Ireland Cricket Board) ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দেয়, তা হলে BCCI তা বিবেচনা করবে।

বোর্ড স্পষ্ট জানিয়েছে, খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে আয়ারল্যান্ড ক্রিকেটও জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে ২৭ এবং ২৯ জুন বেলফাস্টেই দু’টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *