পুরনো দিঘায় আর দেখা যাবে না ‘বিশ্ব বাংলা’ গ্লোব! ‘উন্নয়নের প্রতীক’ সরাল নতুন সরকার - 24 Ghanta Bangla News
Home

পুরনো দিঘায় আর দেখা যাবে না ‘বিশ্ব বাংলা’ গ্লোব! ‘উন্নয়নের প্রতীক’ সরাল নতুন সরকার

Spread the love

দিঘা: রাজ্যে পালাবদলের পর সৈকত শহর দিঘায় এবার একে একে মুছছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার স্মৃতি। কয়েকদিন আগেই দিঘার নবনির্মিত জগন্নাথ ‘ধাম’-এর নাম থেকে ‘ধাম’ শব্দটি মুছে …

দিঘা: রাজ্যে পালাবদলের পর সৈকত শহর দিঘায় এবার একে একে মুছছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার স্মৃতি। কয়েকদিন আগেই দিঘার নবনির্মিত জগন্নাথ ‘ধাম’-এর নাম থেকে ‘ধাম’ শব্দটি মুছে ‘সাংস্কৃতিক কেন্দ্র’ করা হয়েছে। আর এবার ওল্ড দিঘার অন্যতম আকর্ষণ তথা বিগত সরকারের ‘উন্নয়নের প্রতীক’ অতিকায় বিশ্ব বাংলার গ্লোবটিও পাকাপাকিভাবে সরানোর কাজ শুরু করল নতুন বিজেপি সরকার। (biswa bangla globe has been removed from old digha)

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিতর্ককে সঙ্গী করেই আত্মপ্রকাশ করেছিল ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ড। সরকারি চিঠি থেকে শুরু করে রাজ্যের সৌন্দর্যায়ন, সর্বত্রই ছিল এই বৃত্তাকার লোগোর দাপট। পুরনো দিঘার ১ নম্বর গেটের সামনে একটি সুদৃশ্য পার্ক তৈরি করে এই অতিকায় গ্লোবটি বসানো হয়েছিল। রাতের মায়াবী আলোয় এই গ্লোবটি পর্যটক ও স্থানীয়দের কাছে অন্যতম প্রিয় সেলফি জোন হয়ে উঠেছিল। কিন্তু শুক্রবার সকাল থেকেই সেই চেনা গ্লোব সরানোর কাজে হাত লাগিয়েছে প্রশাসন।

কী বলছে প্রশাসন ও স্থানীয়রা?

কাঁথির মহকুমাশাসক ধুমাল প্রতীক অশোক এই পদক্ষেপের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, “সরকারি নির্দেশিকা মেনেই দিঘার পর্যটনকেন্দ্র থেকে বিশ্ব বাংলার লোগো সরিয়ে ফেলা হচ্ছে। আগামী দিনে রাজ্য সরকারের নতুন নির্দেশিকা মেনে এই জায়গাকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে।”

অন্যদিকে, দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায়ের কথায়, “নতুন সরকার তাদের লোগো হিসেবে অশোক স্তম্ভ ব্যবহার করছে। আশা করছি, এখানেও সেই লোগোই বসানো হবে। যাই হোক না কেন, তা দিঘার জন্য ভালোই হবে।” সব মিলিয়ে, রাজনৈতিক পালাবদলের হাত ধরে দিঘার সৌন্দর্যায়নে এখন সম্পূর্ণ নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *