কার্বন নির্গমন, প্লাস্টিকের ব্যবহার, বৃহত্তম বিশ্বকাপ এখন দূষণেও সবার আগে, বাড়ছে উদ্বেগ - 24 Ghanta Bangla News
Home

কার্বন নির্গমন, প্লাস্টিকের ব্যবহার, বৃহত্তম বিশ্বকাপ এখন দূষণেও সবার আগে, বাড়ছে উদ্বেগ

Spread the love

২০২১–এ ফিফা একটি পরিবেশরক্ষার জন্য একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছিল। সেই সময়ে ঠিক করা হয়েছিল, ২০৩০–এর মধ্যে গ্রিন হাউজ় গ্যাস নির্গমন ৫০ শতাংশ কমানো হবে এবং ২০৪০–এর মধ্যে বিশ্বকাপ দূষণে নেট-জ়িরো অর্জন করা হবে। কিন্তু, এখনও ফিফার তরফে ওই পরিকল্পনা পূর্ণের কোনও বাস্তব ভূমিকা অবলম্বন করতে দেখা যায়নি। এ ছাড়াও জানা যাচ্ছে, ফিফার ২০৪০–র নেট-জ়িরো লক্ষ্য মূলত সংস্থার বিভিন্ন অফিস, কর্মীদের যাতায়াত ও প্রশাসনিক কাজের জন্য প্রযোজ্য। বিশ্বকাপের মতো বিশাল টুর্নামেন্টকে সেই হিসেবের বাইরেই রাখা হয়েছে। পরিবেশ নিয়ে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসেব, ২০২২–এ কাতার বিশ্বকাপে কার্বন নির্গমনের পরিমাণ ছিল ৫২ লক্ষ টন। ২০১৮–র রাশিয়া এবং ২০১৪–র ব্রাজ়িল বিশ্বকাপে কার্বন নির্গমণের পরিমাণ ছিল যথাক্রমে ২১ লক্ষ ও ২২ লক্ষ টন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *