বাড়িতে কোথায় রাখবেন জুতোর র‌্যাক? বাস্তু কী বলছে? - 24 Ghanta Bangla News
Home

বাড়িতে কোথায় রাখবেন জুতোর র‌্যাক? বাস্তু কী বলছে?

Spread the love

জুতোর র‌্যাক কোন দিকে রাখবেন না?

বাস্তু বিশেষজ্ঞদের মতে, পূর্ব ও উত্তর-পূর্ব দিকে কোনও মতেই জুতোর তাক রাখা উচিত নয়। আপনার বাড়িতে এই দুই দিকের মধ্যে কোনও একটিতে জুতোর র‌্যাক থাকলে তা এখনই সরিয়ে ফেলুন। পূর্ব দিকের অধিপতি দেবরাজ ইন্দ্র। আবার পূর্ব দিক সূর্যদেবেরও অধীন। তাই এই দুই দিকে জুতোর র‌্যাক রাখলে ইন্দ্রদেব ও সূর্যদেবকে অপমান করা হয়। আবার উত্তর-পূর্ব দিক, অর্থাৎ ইশান কোণের অধিপতি মহাদেব ও দেবগুরু বৃহস্পতি। তাই ভুলেও এই সব দিকে জুতোর র‌্যাক রাখা যাবে না।

জুতোর র‌্যাক সঠিক দিকে রাখা কেন জরুরি?

জুতো বাড়িতে নেগেটিভ এনার্জি নিয়ে আসে। তাই জুতো সব সময়ই বাড়ির বাইরে রাখা দরকার। জুতোর তাক সঠিক দিকে না থাকলে তা সংসারে অশান্তি ও দারিদ্র্যের সূচনা করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *