নতুন বিদেশি সই করালো মোহনবাগান, চেনেন তাঁকে? - 24 Ghanta Bangla News
Home

নতুন বিদেশি সই করালো মোহনবাগান, চেনেন তাঁকে?

Spread the love

বসনিয়া-হার্জ়েগোভিনার ফুটবলার সমীর জেলকোভিচকে সই করালো মোহনবাগান সুপার জায়ান্ট। দুই বছরের চুক্তিতে মোহনবাগানে যোগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে মোহনবাগানের পক্ষ থেকে স্প্যানিশ ডিফেন্ডার টম আলড্রেডের দল ছাড়ার খবর জানানো হয়। বিকেলে ঘোষণা হলো নতুন বিদেশির নাম। ২৮ বছর বয়সি এই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার খেলেছেন বসনিয়া, উজ়বেকিস্তান ও সার্বিয়ার লিগে। ২০২৫-২৬ মরশুমে ISL-এ পাঞ্জাব এফসির হয়ে খেলেছিলেন। স্টপার হিসেবেও খেলতে পারেন। মোহনবাগানে টমের বিকল্প হতে পারেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *