FIFA World Cup 2026, Mexico vs South Africa: আজ থেকে শুরু দেড়মাসের কাপ যুদ্ধ, মেক্সিকো বনাম দ. আফ্রিকার ম্যাচে এগিয়ে কে? | Mexico Face South Africa in Historic Opener at Estadio Azteca Stadium - 24 Ghanta Bangla News
Home

FIFA World Cup 2026, Mexico vs South Africa: আজ থেকে শুরু দেড়মাসের কাপ যুদ্ধ, মেক্সিকো বনাম দ. আফ্রিকার ম্যাচে এগিয়ে কে? | Mexico Face South Africa in Historic Opener at Estadio Azteca Stadium

Spread the love

আজকের ম্যাচে এগিয়ে কে?Image Credit: Getty Images, X

কলকাতা : চার বছরের অপেক্ষার পর আবার শুরু হচ্ছে বিশ্বকাপ (FIFA World Cup) । আবার আগামী দেড় মাস মেসি (Messi), রোনাল্ডো (Ronaldo), নেইমার (Neymar Jr.), লুকা মদ্রিচের (Luka Modric) পায়ের জাদুতে মুগ্ধ হবেন গোটা বিশ্বের সমর্থকরা।  আগামীকাল, রাত ১২টা ৩০ নাগাদ শুরু হবে বিশ্বকাপ ২০২৬ এর যাত্রা। প্রথম ম্যাচেই মাঠে নামবে মেক্সিকো (Mexico) ও দক্ষিণ আফ্রিকা (Africa), যারা একই ভাবে নেমেছিল ২০১০ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচেও। সেবার জোহানেসবার্গে সেই ম্যাচ ড্র হয়েছিল ১-১ ফলে। আমেরিকা, মেক্সিকো, কানাডাতে এবার অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। মোট ৪৮টি দেশ খেলবে এই বছর। বিশ্বকাপের ইতিহাসে এটি সর্ববৃহৎ বিশ্বকাপ।

এই দুই দলের মধ্যে এগিয়ে থাকবে মেক্সিকো। তাদের কোচ হাভিয়ের আগুইরের অধীনে ২০২৬ সালে দলটি টানা ৮ ম্যাচের একটি ম্যাচেও হারেনি। এর মধ্যে গত মার্চ মাসে বেলজিয়াম ও পর্তুগালের সাথে তারা ড্র করেছে। বিশ্বকাপ শুরুর আগের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ১-০ ও সার্বিয়াকে ৫-১ গোলে হারিয়েছে। এমনকি ২০২৫ সালে মেক্সিকো কনকাকাফেও দারুন সাফল্য পেয়েছিল। ২০১০ সালে নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজন করার পর, এই প্রথম দক্ষিণ আফ্রিকা আবারও বিশ্বকাপে ফিরেছে। তবে দীর্ঘ ১৬ বছর পর তারা একই মঞ্চে ও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে তাদের মিশন শুরু করেছে। বেলজিয়ামের কোচ হুগো ব্রুস তাঁর অবসর নেওয়ার আগে শেষবারের মতো কোনও দলের দায়িত্বে রয়েছেন। তাঁর কোচিংয়ে ২০২৩ সালের ‘আফ্রিকা কাপ অফ নেশন্স’ এ চতুর্থ হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

আজ মেক্সিকো সিটির অ্যাজটেক স্টেডিয়ামে খেলা হবে এই প্রথম ম্যাচটি। এই নিয়ে বিশ্বকাপে ১৭তমবার অংশগ্রহণ করবে মেক্সিকো। অ্যাজটেক স্টেডিয়াম বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ (১৯৭০, ১৯৮৬, ২০২৬) আয়োজন করছে, যা একটা রেকর্ড। অতীতে ৪ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। ২ বার জিতেছে মেক্সিকো, ১ বার দক্ষিণ আফ্রিকা ও ১ বার ড্র হয়েছে। তবে আজকের ম্যাচে কী হবে, সেদিকে নজর থাকবে গোটা বিশ্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *