Bad dreams: স্বপ্নে বারবার গাড়ি দুর্ঘটনা দেখছেন! কিসের ইঙ্গিত জানেন? | Dreaming About Car Accidents Repeatedly? Know the Astrological Predictions and Meanings Behind It - 24 Ghanta Bangla News
Home

Bad dreams: স্বপ্নে বারবার গাড়ি দুর্ঘটনা দেখছেন! কিসের ইঙ্গিত জানেন? | Dreaming About Car Accidents Repeatedly? Know the Astrological Predictions and Meanings Behind It

Spread the love

কী বলছে স্বপ্নবিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্র?Image Credit: AI

ঘুমের ঘোরে আচমকাই ব্রেকফেল, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সোজা ধাক্কা মারল বড়সড় একটি গাছে! অথবা দপ করে আলো নিভে গাড়ি উল্টে পড়ল গভীর কোনও গর্তে। আতঙ্কে, ভয়ে হাত-পা ঠাণ্ডা হয়ে ঘুমটা যখন ভাঙে, তখন বুক ধড়ফড় করছে। অনেকেই রাতে এমন ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার (Car Accident) স্বপ্ন দেখে প্রায়ই চমকে ওঠেন। সকালে উঠে মনে একটাই কু ডাকতে থাকে, ‘সত্যিই কি তবে বাস্তবে কোনও বড় বিপদ অপেক্ষা করছে?’ জ্যোতিষশাস্ত্র ও স্বপ্নবিজ্ঞান অবশ্য বলছে অন্য কথা। এই ধরনের স্বপ্ন আসলে কোনও অলৌকিক ভবিষ্যতের আগাম বার্তা নয়, বরং আপনার বর্তমান জীবনের মানসিক টানাপোড়েন আর গ্রহ-নক্ষত্রের এক জটিল সমীকরণ।

জ্যোতিষ গবেষকদের মতে, অবচেতন মনের এই সংকেতগুলি আমাদের প্রাত্যহিক জীবনের নানা সমস্যার প্রতিচ্ছবি। জেনে নিন, কোন ধরনের দুর্ঘটনার স্বপ্ন আপনার জীবনের কোন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে।

গাছে ধাক্কা ও কাছের মানুষের উপস্থিতি

স্বপ্নে যদি দেখেন আপনার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারল, তবে শাস্ত্রমতে তা মোটেও ভালো লক্ষণ নয়। এটি মূলত তীব্র পারিবারিক অশান্তি বা কোনও গোপন পারিবারিক সমস্যার ইঙ্গিত দেয়। হয়তো খুব শীঘ্রই পরিবারের কোনও সদস্যের সঙ্গে আপনার মতবিরোধ হতে চলেছে। আবার যদি দেখেন, গাড়িতে আপনার খুব পছন্দের কোনও মানুষ বা নিকটাত্মীয় বসে আছেন এবং সেই অবস্থায় দুর্ঘটনা ঘটল। মনোবিদরা বলছেন, এটি ওই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কের টানাপোড়েনকে প্রকাশ করে। হতে পারে তাঁকে নিয়ে আপনি মারাত্মক উদ্বেগে আছেন কিংবা মনের অজান্তে তাঁর প্রতি কোনও ক্ষোভ জমে রয়েছে।

গাড়ি উল্টে যাওয়া ও কাজের চাপ

অনেকে স্বপ্নে দেখেন একটি গাড়ি আচমকা উল্টে গেল। মনোবিদদের একাংশের মতে, এটি আসলে অতিরিক্ত নিয়ন্ত্রণের প্রকাশ। বাস্তব জীবনে কেউ হয়তো আপনাকে জোর করে নিজের ইশারায় চালাতে চাইছে এবং আপনি মনের বিরুদ্ধে গিয়ে সেই কাজ করতে বাধ্য হচ্ছেন। সেই দমবন্ধ করা পরিস্থিতিই স্বপ্নে গাড়ি উল্টে যাওয়ার রূপ নেয়। অন্যদিকে, নিজের গাড়ি দিয়ে অন্য কোনও গাড়িতে ধাক্কা মারার স্বপ্নের অর্থ হিসাবে জ্যোতিষীরা বলছেন কর্মক্ষেত্রে বা পেশাদারি জীবনে বড় কোনও সমস্যার ইঙ্গিত এই স্বপ্ন। মনোবিদদের মতে অফিসের অতিরিক্ত কাজের চাপ বা সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা আপনার মনের শান্তি কেড়ে নিলে এই ধরণের স্বপ্ন আসতে পারে।

অতলে তলিয়ে যাওয়ার ইঙ্গিত

সবচেয়ে বিপজ্জনক হল গাড়ি নিয়ে কোনও গভীর গর্তে পড়ে যাওয়ার স্বপ্ন। স্বপ্নবিজ্ঞান বলছে, এটি মানুষের তীব্র মানসিক অস্থিরতা ও অবসাদের লক্ষণ। আপনি যে ধীরে ধীরে ডিপ্রেশন বা মানসিক যন্ত্রণার অতল গভীরে তলিয়ে যাচ্ছেন, যা হয়তো নিজেও টের পাচ্ছেন না, এই স্বপ্ন সেই দিকেই আঙুল তোলে। তাই বারবার এমনটা দেখলে নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়া এবং প্রয়োজনে মন খুলে কথা বলা অত্যন্ত জরুরি প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *