হামলার নির্দেশ, অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার - 24 Ghanta Bangla News
Home

হামলার নির্দেশ, অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার

Spread the love

ওই বিজেপি নেতার দাবি, কপাটহাটে তাঁর উপর হামলা হতে পারে, সেই আশঙ্কার কথা তিনি আগেভাগেই পুলিশকে জানানো সত্ত্বেও নিরাপত্তার কোনও ব্যবস্থা করা হয়নি। শুধু তা–ই নয়, অভিজিতের বক্তব্য, ঘটনার পরে তিনি থানায় একাধিক বার অভিযোগ দায়ের করার চেষ্টা করলেও পুলিশ অভিযোগ নেয়নি। অভিজিতের বক্তব্য, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পরেই তাঁর উপর ওই হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিজিৎ বলছেন, ‘সেই সময়ে পুলিশ চলত অভিষেকের কথায়। তাই, তারা তখন কোনও ব্যবস্থা নেয়নি। যারা সে দিন হামলা চালিয়েছিল, এ বার তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সকলের বিরুদ্ধেই আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজেপি নেতা অভিজিৎ দাসের এই অভিযোগ দায়ের করা নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *