রাজ্যে সড়কের উপর টোটোয় ধাক্কা বাসের, নিহত নাবালিকা স্কুল পড়ুয়া
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম সাগরিকা রায় ঈশর (১৬)। ওই নাবালিকা দশম শ্রেণির ছাত্রী। টোটোয় চড়ে টিউশনি যাচ্ছিল। সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে মেডিক্যাল কলেজে ছুটে আসে তার বাবা-মা। কান্নায় ভেঙে পড়েন সকলেই। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ সাহা জানিয়েছেন, টোটোটি বাসের ধাক্কায় নর্দমার উপরে পড়ে গিয়েছিল। তার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিও হেলে পড়ে। বাস এবং টোটোয় থাকা যাত্রীরা আহত হয়েছেন।