ব্রাজ়িলের কাছে ৪ গোল খেলেই মৃত্যু! গায়ে কাঁটা দেবে হুমকির সেই বিশ্বকাপ
প্রতিশ্রুতির বদলে প্রতারণা
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ২-০ গোলে হারে জায়েয়ার। এরপর খেলোয়াড়রা জানতে পারেন, তাদের জন্য ঘোষিত পুরস্কারের অর্থ সরকারি কর্মকর্তাদের দুর্নীতির কারণে আর পাওয়া যাবে না। ক্ষুব্ধ ফুটবলাররা দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে অস্বীকার করেন। কিন্তু ফিফার চাপ এবং সরকারি নির্দেশে শেষ পর্যন্ত খেলতে বাধ্য হন তাঁরা। সেই ম্যাচে জায়োয়ার ৯-০ গোলে হেরে যায়। শুধু বড় ব্যবধান হারই নয়। ম্যাচের প্রথম ২০ মিনিটেই তিন গোল হজম করে তারা।
হারের পর আসে হুমকি
যুগোস্লাভিয়ার কাছে অপমানজনক হারের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্লেয়ারদের ক্ষোভ কমানোর জন্য মোবুতো ও তাঁর সরকার হুমকির আশ্রয় নেন। সরকারি কর্মকর্তারা সরাসরি দলের ফুটবলারদের হুমকি দেন। তাদের জানানো হয়, পরের ম্যাচে ব্রাজ়িলের কাছে যদি চার বা তার বেশি গোলের ব্যবধানে হারতে হয়, তাহলে দেশে ফেরার সুযোগ মিলবে না। এমনকি খেলোয়াড়দের পরিবারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।