বিশ্বকাপের স্বপ্ন ভেঙেছে ট্রাম্পের আমেরিকা, সেই রেফারিকেই বড় দায়িত্ব দিল UEFA
বড় দায়িত্ব পেলেন সোমালিয়ার রেফারি ওমর আরতান
৩৪ বছর বয়সি আরতানকে প্রথমে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ অফিসিয়ালদের তালিকায় রাখা হয়েছিল। কিন্তু বৈধ ভিসা থাকা সত্ত্বেও আমেরিকায় প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ হারান তিনি। সেই ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার চেষ্টা করল UEFA। বৃহস্পতিবার উয়েফা এক বিবৃতিতে জানায়, আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (CAF) সঙ্গে আলোচনা করেই আরতানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি উয়েফা ও CAF-এর মধ্যে যে সহযোগিতা চুক্তি হয়েছে, তার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।