ঝালমুড়ি মাখলেন শুভেন্দু, দিল্লিতে বৈঠকের মাঝে ব্রেকে খেলেন মোদী - 24 Ghanta Bangla News
Home

ঝালমুড়ি মাখলেন শুভেন্দু, দিল্লিতে বৈঠকের মাঝে ব্রেকে খেলেন মোদী

Spread the love

বঙ্গে ভোটে জেতার পরে ফের একবার গুছিয়ে শুভেন্দুর মেখে দেওয়া ঝালমুড়ি খেলেন নমো। এ বার অবশ্য দেশের রাজধানীতে। টানা ১২ বছর প্রধানমন্ত্রীর পদে থেকে নজির গড়েছেন মোদী। সেই উপলক্ষে বুধবার দিল্লির ভারত মণ্ডপমে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বিশেষ বৈঠক বসে। আর সেখানে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে মোদীর হাতে তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মাখা ঝালমুড়ি খেয়েছেন নীতিন নবীন, অমিত শাহ, রাজনাথ সিং–এর মতো শীর্ষ বিজেপি নেতারাও। নিজের ঝালুমড়ি খাওয়ার ভিডিয়ো এবং ছবি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘এনডিএ বৈঠকের মধ্যে একটি ঝালমুড়ি বিরতি। নেতারা সবাই ঝালমুড়ি উপভোগ করেছেন।’ রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা ভোটে হেরে তৃণমূল যখ‍ন ভাঙনের মুখে, তখন ফের একবার ঝালমুড়ির কথা মনে করিয়ে বিজেপি নেতৃত্ব ঘুরিয়ে মমতা বন্দোপাধ্যায়দের খোঁচা দিয়েছেন। এ দিন এনডিএ–র বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করে নিউ টাউনের রামমন্দিরে পুজো দেন শুভেন্দু।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *