‘কাটমানি’ ফেরত চেয়ে জেলায় জেলায় বিক্ষোভ, কেউ দিচ্ছেন মুচলেকা, কেউ ফেরাচ্ছেন টাকা
স্থানীয় বাসিন্দা সুমিত্রা পাল বলেন, ‘আমি আবাস যোজনার ঘর পেয়েছিলাম। সেই সময়ে পঞ্চায়েত সদস্য পাঁচ হাজার টাকা নিয়েছিলেন। আজ সেই টাকা ফেরত পেয়েছি।’ পঞ্চায়েত সদস্য বিজয় বর্মন বলেন, ‘বাসিন্দারা টাকা ফেরতের দাবি জানিয়েছিলেন। অঞ্চল নেতৃত্বের নির্দেশে টাকা তোলা হয়েছিল। এখন সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে।’ ঘটনার পর বিজেপি যুব মোর্চার কোচবিহার জেলা কমিটির সম্পাদক রাহুল পাল বলেন, ‘সাধারণ মানুষের প্রতিবাদের ফলেই এই টাকা ফেরত দিতে হয়েছে। মানুষ তাদের প্রাপ্য টাকা ফিরে পেয়েছেন।’