উচ্চবর্ণের কিশোরীর সঙ্গে সম্পর্ক রাখায় দলিত সম্প্রদায়ের ছেলেকে খুনের অভিযোগ
সূত্রের খবর, মাস ছয়েক আগে কেতনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ওই কিশোরীর। রবিবার, কেতনকে ফোন করে ওই কিশোরী। এর পরে রবিবার রাত ১১টা নাগাদ তার সঙ্গে দেখা করতে খোলাঘর গ্রামে গিয়েছিল কেতন। সঙ্গে ছিল তার বন্ধু দিবাক্র ডিমরিও। অভিযোগ, সেখানেই কেতন এবং তার বন্ধুকে আটকে রেখে তাদের বেধড়ক মারধর করেন ওই মেয়েটির বাড়ির লোকজন।