আজ সন্ধ্যা ৬টাই ডেডলাইন, দাঁড়ালেন না বর্ষীয়ান আইনজীবী! শেষমেশ সেই দিনটা চলেই এল অভিষেকের জীবনে | Calcutta High Court Orders Abhishek Banerjee to Appear Before CID by 6 PM Today - 24 Ghanta Bangla News
Home

আজ সন্ধ্যা ৬টাই ডেডলাইন, দাঁড়ালেন না বর্ষীয়ান আইনজীবী! শেষমেশ সেই দিনটা চলেই এল অভিষেকের জীবনে | Calcutta High Court Orders Abhishek Banerjee to Appear Before CID by 6 PM Today

Spread the love

কলকাতা: হাইকোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। CID দফতর, ভবানীভবনে হাজিরা দিতেই হবে তাঁকে। আজ, সন্ধ্যা ৬টার মধ্যেই ভবানীভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। উল্লেখ্য, এর আগে ৩ বার সিআইডি তলব এড়িয়েছেন অভিষেক। এরপর এই বিষয়টি বরদাস্ত করা হবে না বলে আদালতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে একটি বিষয়, ১৪ দিনের রক্ষাকবচ দেওয়া হয়েছে তাঁকে। তবে তাঁকে বেঁধে দেওয়া হয়েছে ডেডলাইন। স্পষ্ট করে দেওয়া হয়েছে, তদন্তে সব রকম সহযোগিতা করতেই হবে অভিষেককে। তল্লাশিও চালাতে পারবেন তদন্তকারীরা। বাধা দিতে পারবেন না।

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ রক্ষাকবচ পেতে পারেন কিনা, তা নিয়ে জোর সওয়াল হয় আদালতে। সিআইডি-র আইনজীবীর বক্তব্য ছিল, সই জাল মামলায় কেউ সাধারণভাবে অভিযোগ জানিয়েছেন, এমনটা নয়, স্বয়ং বিধায়করা অভিযোগ করেছিলেন। সেই কারণেই তাঁকে কোনওরকম ‘প্রোটেকশন’ দেওয়া যায় না। বিচারপতির পর্যবেক্ষণ, যেহেতু অভিষেক নিজেই রাজি হয়েছেন হাজিরা দেওয়ার জন্য, তাই সাংবিধানিক বাধ্যবাধকতা থাকছেই। সেই কারণেই তাঁকে আগামী ২ সপ্তাহের জন্য রক্ষাকবচ দেওয়া হয়েছে। আপাতত গ্রেফতার করা যাবে না তাঁকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন। বৃহস্পতিবারই কলকাতায় ফেরার কথা তাঁর। ফিরেই তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *