ক্লাসরুমে মদের আসর শিক্ষকদের! চাঞ্চল্য দাসপুরে - 24 Ghanta Bangla News
Home

ক্লাসরুমে মদের আসর শিক্ষকদের! চাঞ্চল্য দাসপুরে

Spread the love

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিয়োয় (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) দেখা যাচ্ছে, ক্লাসরুমে মেঝেয় ত্রিপল পেতে সেখানে জল, মদের বোতল, গ্লাস রাখা রয়েছে। সঙ্গে রয়েছে চাখনাও। সেখানে উপস্থিত স্কুলের কয়েক জন শিক্ষক ও একজন শিক্ষাকর্মী। অভিযোগ, ভিডিয়োটি দাসপুর-১ ব্লকের বালিতোড়া বসনবালা আদর্শ বিদ্যামন্দিরের (হাইস্কুল)। ঘটনাটি মঙ্গলবার রাতের। ২ জুন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই রাতে ক্লাসরুমে আলো জ্বলতে দেখে এলাকার কয়েক জন যুবক স্কুলে ঢুকে দেখতে পান নেশার আসর বসিয়েছেন কয়েক জন শিক্ষক ও শিক্ষাকর্মী। সেই ঘটনার ভিডিয়ো করেন তাঁরা। তা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বয়ে যায়। ঘটনায় জড়িত শিক্ষাকর্মী ও শিক্ষকদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তাঁরা ফোন ধরেননি। মেসেজেরও উত্তর দেননি। স্কুল সূত্রে জানা গিয়েছে, যে দু’জন শিক্ষককে ভিডিয়োয় দেখা গিয়েছে, তাঁদের বাড়ি দাসপুরের বাইরে মেদিনীপুর শহরে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *