প্রবল বর্ষণে বিপর্যস্ত হায়দরাবাদ, ট্র্যাফিক জ্যামে আটকে পড়লেন বহু যাত্রী
একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয় হায়দরাবাদের বিভিন্ন এলাকায়। সন্ধে পর্যন্ত একটানা বৃষ্টি হয়। বৃষ্টির কারণে রাস্তায় জল জমে গিয়ে তীব্র যানজট সৃষ্টি হয় গাছিবলি, কোণ্ডাপুর, রায়দুর্গ, হাইটেক সিটি-সহ একাধিক এলাকায়। অনেকেই জানিয়েছেন, বেশ কয়েক ঘণ্টা ট্র্যাফিক জ্যামে আটকে ছিলেন তাঁরা। এমনকী, অ্যাম্বুল্যান্সও আটকে পড়ে যানজটের কারণে।