‘জীবনে এমন কিছু মুহূর্তে আসে…’, ডিজিটাল দুনিয়ায় নতুন জীবন শুরুর ঘোষণা পার্থর বান্ধবী অর্পিতার
এই মুহূর্তে পরিবার, নিজের ব্যক্তিগত জীবন এবং দায়িত্বগুলো নিয়েই ভাবছেন তিনি। সঙ্গে শুরু করতে চলেছেন নতুন জীবন। অর্পিতার ঘোষণা, ‘দীর্ঘ বিরতির পরে আবার ডিজিটাল পরিসরে ফিরছি। এখানে জীবনের এই নতুন অধ্যায়েরই প্রতিফলন দেখবেন।’ সেটা কেমন হবে, তাও জানিয়েছেন। অর্পিতার কথায়, ‘আত্মোন্নয়নের প্রয়াস, কিছু শান্ত ভাবনা এবং ধীরে ধীরে ভেঙে যাওয়া জীবনকে নতুন করে গুছিয়ে তোলার পালা।’