Jamun Side Effects: বেশি জাম খেলে কী কী বিপদ হতে পারে? | Jamun Side Effects: Why Overeating Black Plum Can Spark Serious Health Issues
গরমে কালো জাম (Black Plum) কার না জিভে জল এনে দেয়! পটাশিয়াম, ফসফরাস, ক্যালশিয়াম আর ম্যাগনেশিয়ামে ঠাসা এই ফলটি এক নিমেষেই শরীরের ক্লান্তি দূর করে দিতে পারে। রক্তে হিমোগ্লোবিন বাড়ানো থেকে শুরু করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ, সব কিছুতেই জামের জুড়ি মেলা ভার। বাজারে ইতিমধ্যেই এই ফলের দেখা মিলতে শুরু করে গিয়েছে। তবে এই অমৃত সমান ফলটিই কিন্তু কাল হয়ে দাঁড়াতে পারে, যদি খাওয়ার সময় এবং পরে সামান্য কয়েকটি নিয়ম না মেনে চলেন। একটু অসাবধান হলেই শরীর সুস্থ হওয়ার বদলে সোজা হাসপাতালের পথ ধরতে হতে পারে!
জাম খাওয়ার পর এই ভুলগুলি করছেন না তো?
- জামের পুরো পুষ্টিগুণ পেতে হলে এবং শরীরকে সুস্থ রাখতে জাম খাওয়ার সময় এবং পরে কয়েকটি নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। মিলিয়ে নিন আপনি এই ভুলগুলি করছেন কি না:
- জাম খাওয়ার পর পরই তীব্র তেষ্টা পেলেও কখনও জল খাওয়া উচিত নয়। অন্তত আধ ঘণ্টা অপেক্ষা করুন। নয়তো ডায়েরিয়া এবং তীব্র বদহজমের মতো সমস্যা দেখা যেতে পারে।
- ঘুম থেকে উঠেই বা খালি পেটে জাম খাওয়ার অভ্যাস থাকলে তা আজই বদলান। টক-মিষ্টি এই ফলটি খালি পেটে খেলে মারাত্মক অ্যাসিডিটি ও অম্বল তৈরি হতে পারে।
- জাম খাওয়ার ঠিক পরেই দুধ, দই বা পনিরের মতো খাবার ছোঁয়াবেন না। পেটের ভেতর গিয়ে এই কম্বিনেশন মারাত্মক বিষক্রিয়া ঘটাতে পারে।
- জাম এবং হলুদ শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এক জুড়ি। তাই জাম খাওয়ার পর হলুদ দিয়ে তৈরি কোনও খাবার বা আচারজাতীয় জিনিস খাওয়া থেকে বিরত থাকুন।
অতিরিক্ত খেলে কী কী ক্ষতি হতে পারে?
- অনেকেই জামের উপকারিতা শুনে প্লেট ভরে অতিরিক্ত পরিমাণে খাওয়া শুরু করেন। তবে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, অতিরিক্ত জাম খেলে কী কী মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, তা জেনে নেওয়া জরুরি:
- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জামের ভূমিকা দারুণ হলেও, এটি বেশি খেলে রক্তচাপ প্রয়োজনের চেয়ে বেশি কমে গিয়ে নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশনের সমস্যা তৈরি করতে পারে।
- জামে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তবে অতিরিক্ত পরিমাণে জাম শরীরে গেলে পেট পরিষ্কার হওয়ার বদলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেক গুণ বাড়িয়ে দেয়।
- জাম রক্তে শর্করার মাত্রা দ্রুত হ্রাস করে। তাই কোনও রোগীর অস্ত্রোপচার বা সার্জারি হওয়ার কথা থাকলে, তার অন্তত ২ সপ্তাহ আগে থেকেই জাম খাওয়া পুরোপুরি বন্ধ রাখা উচিত, যাতে ব্লাড সুগার স্থিতিশীল থাকে।
- অতিরিক্ত জাম খাওয়ার ফলে ত্বকে ব্রণের সমস্যা আচমকা বেড়ে যেতে পারে। এছাড়া বাতের ব্যথা বা রক্ত জমাট বাঁধা (Atherosclerosis) সংক্রান্ত জটিলতা থাকলে জাম এড়িয়ে চলাই মঙ্গল।
- সবচেয়ে বড় কথা হল, মরসুমের এই ফলটি অবশ্যই ডায়েটে রাখুন, তবে তা হতে হবে পরিমাণমতো এবং নিয়ম মেনে। লোভের বশে বেশি খেয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না।