FIFA World Cup: আরবের কাছে হেরে অঘটন, কীভাবে ২০২২-এ বিশ্বকাপ পেয়েছিল মেসির আর্জেন্টিনা? | How Messi's Argentina Won the FIFA World Cup after 36 years? - 24 Ghanta Bangla News
Home

FIFA World Cup: আরবের কাছে হেরে অঘটন, কীভাবে ২০২২-এ বিশ্বকাপ পেয়েছিল মেসির আর্জেন্টিনা? | How Messi’s Argentina Won the FIFA World Cup after 36 years?

Spread the love

কলকাতা : বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১ দিন। আগামীকাল থেকে শুরু হয়ে যাবে গোটা বিশ্বে ফুটবলের মহাযুদ্ধ। গত বিশ্বকাপে কাতারে বিশ্বজয় করেছিল মেসির আর্জেন্টিনা। এই বছরেও সেই দলের ১৭ জনকে রেখে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ১৭ জুন আলজেরিয়ার বিরুদ্ধে এই বিশ্বকাপে প্রথমবার মাঠে নামবে আর্জেন্টিনা। তবে এক ঝলক দেখে নেওয়া যাক, ২০২২ সালের আর্জেন্টিনার সেই স্বপ্নসফর।

২০২২ সালে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতারে পা রেখেছিল আর্জেন্টিনা দল। কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে স্তব্ধ হয়ে যায় পুরো দল, যদিও সেই ম্যাচে পেনাল্টি থেকে প্রথম গোল করেছিলেন মেসি। তবে এরপরেই দারুন ভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টাইন দল। মেক্সিকোর বিরুদ্ধে মেসি বক্সের বাইরে থেকে এক দূরপাল্লার শটে গোল করে ও ১টি অ্যাসিস্ট করে ২-০ গোলে দলকে জেতান। এরপর পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পৌঁছায় স্কালোনির দল।

দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের কেরিয়ারের ১০০০তম ম্যাচে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে দলকে ২-১ ব্যবধানে জেতান মেসি। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে আসে নেদারল্যান্ডস। ডাচদের বিরুদ্ধে পেনাল্টি থেকে মেসি গোল করলেও ম্যাচটি ৩-৩ ড্র হয়েছিল। তবে পেনাল্টি শুটআউটে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের দুরন্ত দক্ষতায় সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেমিফাইনালে পেনাল্টি থেকে ১টি গোল করেন মেসি ও তরুণ জুলিয়ান আলভারেজকে দিয়ে একটি গোল করান ও ম্যাচটি ৩-০ জেতে আর্জেন্টিনা।

ইতিহাসের সেরা ফাইনাল :
১৮ ডিসেম্বর ২০২২ সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালটি ছিল ইতিহাসের সেরা ফাইনাল। ফাইনালে মেসি প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন। ৩৬ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে ২-০ এগিয়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে ৮০ মিনিটে পেনাল্টি থেকে ও ৮১ মিনিটে গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপে। ১০৮ মিনিটে আবার দুরন্ত গোল করে আর্জেন্টিনাকে ৩-২ এগিয়ে দেন মেসি। তবে ১১৮ মিনিটে আবার পেনাল্টি থেকে গোল করে ৩-৩ করে দেন এমবাপে। এরপরেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রাচীর হয়ে উঠেছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ৪-২ ব্যবধানে জিতে ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

পুরো টুর্নামেন্টে মোট ৭ গোল করেছিলেন মেসি, যার মধ্যে ৪টিই এসেছিল পেনাল্টি থেকে। তাঁর এই পারফরম্যান্সের জন্য ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বল পেয়েছিলেন তিনি। এই বিশ্বকাপই ৩৯ বছরের মেসির শেষ বিশ্বকাপ। তবে এবার ৩২ নয়, দলসংখ্যা ৪৮ ফলে চাপ আরও বাড়বে। তাহলেও তাঁর নাম লিও মেসি। নিজের শেষ বিশ্বকাপে কী আবার বিশ্বকাপ জিতে দেশকে পরপর বিশ্বকাপ দিতে পারবেন মেসি, সেদিকেই নজর থাকবে ফুটবলবিশ্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *