নেহেরুকে পিছনে ফেলে সবচেয়ে বেশি দিন সেবা দেওয়া প্রধানমন্ত্রীর মাইলস্টোনে মোদী - 24 Ghanta Bangla News
Home

নেহেরুকে পিছনে ফেলে সবচেয়ে বেশি দিন সেবা দেওয়া প্রধানমন্ত্রীর মাইলস্টোনে মোদী

Spread the love

নয়াদিল্লি: আজ ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক স্পর্শ করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী (Modi)। ৪,৩৯৯ দিনের অবিচ্ছিন্ন প্রধানমন্ত্রিত্বের মাধ্যমে তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর …

নয়াদিল্লি: আজ ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক স্পর্শ করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী (Modi)। ৪,৩৯৯ দিনের অবিচ্ছিন্ন প্রধানমন্ত্রিত্বের মাধ্যমে তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ৪,৩৯৮ দিনের রেকর্ড ছাড়িয়ে গেলেন। এই অর্জন শুধু সংখ্যার নয়, বরং এক সাধারণ মানুষের অদম্য ইচ্ছাশক্তি ও জনসেবার অক্লান্ত যাত্রার প্রতীক।

কোনো রাজনৈতিক রাজবংশের ছায়ায় নয়, কোনো ‘বাপু’র হাতের আশীর্বাদ ছাড়াই, নিজের পরিশ্রম ও স্বপ্ন দিয়ে তিনি এই শিখরে পৌঁছেছেন।২০১৪ সালের ২৬ মে, যখন নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, তখন অনেকেই হয়তো ভাবেননি যে এই গুজরাটের সাধারণ এক চা বিক্রেতা একদিন দেশের দীর্ঘতম অবিচ্ছিন্ন গণতান্ত্রিক শাসক হয়ে উঠবেন।

আরও দেখুনঃ রাজ্যসভাতে ফের ধাক্কা! সুখেন্দুরশেখরের পর সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব

তাঁর যাত্রা শুরু হয়েছিল বহু বছর আগে, ভদ্রনগরের এক সাধারণ পরিবারে। রেলস্টেশনে চা বিক্রি করা, সংঘের প্রচারক হিসেবে ঘুরে বেড়ানো, তারপর গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যকে নতুন করে গড়ে তোলা প্রতিটি ধাপে ছিল কঠোর পরিশ্রম, সততা ও জনগণের প্রতি অটুট বিশ্বাস। কোনো বাবা-কাকার রাজনৈতিক উত্তরাধিকার নয়, নিজের যোগ্যতায় তিনি বিজেপির নেতৃত্বে উঠে এসেছেন।

এই ১২ বছরে ভারত বদলে গেছে অনেকখানি। মোদীর নেতৃত্বে দেশ দেখেছে ডিজিটাল ইন্ডিয়া, জনধন অ্যাকাউন্টের বিপ্লব, স্বচ্ছ ভারত অভিযান, আয়ুষ্মান ভারতের স্বাস্থ্যসুরক্ষা। লক্ষ লক্ষ দরিদ্র মানুষের হাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পৌঁছেছে, শৌচাগার বানিয়ে মেয়েদের মর্যাদা বেড়েছে, বিনামূল্যে রেশন পেয়েছে ৮০ কোটিরও বেশি মানুষ। অর্থনীতিতে ভারত $৪ ট্রিলিয়নের ওপরে উঠেছে, বিমানবন্দরের সংখ্যা ৭৪ থেকে ১৬০-এর বেশি হয়েছে।

গ্রামীণ এলাকায় বিদ্যুৎ, রাস্তা, ইন্টারনেট একসময়ের স্বপ্ন এখন বাস্তব। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের গুরুত্ব বেড়েছে, জি-২০-এর সফল আয়োজন তার উদাহরণ।কিন্তু এই সাফল্যের পেছনে আছে অসংখ্য চ্যালেঞ্জ। কোভিড মহামারীর সময় পুরো দেশকে একসঙ্গে লড়াইয়ে নামিয়েছিলেন মোদি। টিকাকরণের বিশাল কর্মসূচি, অক্সিজেন সরবরাহ, অর্থনৈতিক পুনরুদ্ধার সবকিছুতেই তাঁর সিদ্ধান্তমূলক নেতৃত্ব দেখা গেছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে নেহরুর সময় দেশ সদ্য স্বাধীন হয়েছিল, একটি নতুন প্রজাতন্ত্র গড়ার চ্যালেঞ্জ ছিল। আর মোদীর সময় দেশ একটি প্রতিষ্ঠিত গণতন্ত্র, যেখানে প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচন হয়, বিরোধীদের সঙ্গে লড়াই করে ক্ষমতায় থাকতে হয়। তাই এই ৪,৩৯৯ দিন শুধু সময়ের হিসাব নয়, জনগণের আস্থার প্রমাণ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *