দুবরাজপুর পুরসভায় গণ ইস্তফা, কেন পদত্যাগ? স্পষ্ট জানালেন বিদায়ী পুরপ্রধান
দুবরাজপুর পুরসভার পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন পীযূষ পাণ্ডে। বুধবার ইস্তফা দেন তিনি।
এ দিন কেবল পুরপ্রধান একাই নন, তাঁর সঙ্গে পদত্যাগ করেছেন পুর কাউন্সিলারদের একটি বড় অংশ। বুধবার দুপুরে পুরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ-পুরপ্রধান মির্জা শওকত আলি, কাউন্সিলার ভাস্কর রুজ, সুভাষ মেটে, বুল্টি চক্রবর্তী, সোনামনি বাগদি, সুজাতা পান্ডে-সহ মোট ৯ জন পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য সিউড়ি যান। সদর মহকুমা শাসকের হাতে তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের ইস্তফাপত্র তুলে দেন। দুবরাজপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সদ্য পদত্যাগী কাউন্সিলার সোনামনি বাগদি বলেন, ‘৪ তারিখের পর থেকে ভেবেছিলাম দেব। কিন্তু পারিবারিক সমস্যার জন্য দিতে পারিনি, কোনও সমস্যা নেই।’