গভীর রাতে আফগানিস্তানে এয়ার স্ট্রাইক ইসলামাবাদের, নিহত অন্তত ১৩, গুরুতর আহত ১৪ - 24 Ghanta Bangla News
Home

গভীর রাতে আফগানিস্তানে এয়ার স্ট্রাইক ইসলামাবাদের, নিহত অন্তত ১৩, গুরুতর আহত ১৪

Spread the love

পাকিস্তানের এয়ার স্ট্রাইকে আফগানিস্তানের অন্তত ১৩ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে, বুধবার এমনই দাবি করল তালিবান সরকার। ওই হামলায় আরও ১৪ জন নাগরিক গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। তালিবান সরকারের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাত থেকে আফগানিস্তানের একাধিক প্রদেশে হামলা শুরু করে পাকিস্তান। কুনার, খোস্ত এবং পাটিকা প্রদেশে ব্যাপক হামলা করা হয়। এই হামলাতেই ১৩ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মুজাহিদ। মৃতদের তালিকায় ১১ জন শিশু, এক বৃদ্ধ এবং এক মহিলা রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *