‘অ্যাপাচে’ হেলিকপ্টার ভেঙে পড়া পরেই ইরানের বিরুদ্ধে হামলা শুরু আমেরিকার
হরমুজ় প্রণালীতে ভেঙে পড়ে আমেরিকান সেনার একটি অত্যাধুনিক ‘অ্যাপাচে’ হেলিকপ্টার । এই জন্য সরাসরি ইরানকে কাঠগড়ায় তোলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার, হরমুজ় প্রণালীতে টহল দেওয়ার সময়ে ওই হামলা চালানো হয়। ট্রাম্পের দাবি, সোমবার রাতে ওমান উপকূলে ইরানের বাহিনীই ওই হেলিকপ্টারে গুলি চালায়।তেহরানের এই ‘হামলার’ কড়া জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি।