৯ জুন রাতের আকাশে বিরল দৃশ্য, কাছাকাছি বৃহস্পতি-শুক্র, দেখা যাবে খালি চোখেই
আজ রাতের আকাশের দিকে চোখ রাখতে ভুলবেন না। কারণ আজ রাতে এক বিরল মহাজাগতিক দৃশ্য খালি চোখেই দেখা যাবে। মিথুন রাশিতে আজ কাছাকাছি আসবে দেবগুরু বৃহস্পতি ও দৈত্যাচার্য শুক্র।
আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই আজ রাতে বৃহস্পতি ও শুক্র পরস্পরের কাছাকাছি দেখতে পাওয়া সম্ভব হবে।
শুক্রের গোচর
৮ জুন ২০২৬, সোমবার শুক্র মিথুন রাশিতে প্রবেশ করেছে। বৃহস্পতি আগে থেকেই রয়েছে মিথুন রাশিতে। এই দুই গ্রহ যুতি গঠন করে এমন অবস্থানে আসবে, যাতে পৃথিবী থেকে এই দুই গ্রহকে পরস্পরের কাছাকাছি দেখতে পাওয়া যাবে। সন্ধের পর খালি চোখে এই দুই গ্রহকে আকাশে জ্বলজ্বল করতে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে এই দুই গ্রহকে দেখতে আজ টেলিস্কোপের প্রয়োজন নেই বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।