রক্ষাকবচ পেলেন খান স্যর
জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়জল খানের জন্য স্বস্তির খবর। মঙ্গলবার পাটনা কোর্ট ফয়জল খান ওরফে খান স্যরকে গ্রেপ্তার থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে। অর্থাৎ পাটনায় খান স্যরের কোচিংয়ের সামনে শুটআউটের ঘটনায় আপাতত খান স্যরকে গ্রেপ্তার করা যাবে না। পাটনার আদালতের বিচারক জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ ফয়জ়াল খান ওরফে খান স্যরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না বা তাঁকে গ্রেপ্তার করতে পারবে না।