দুঃস্থদের দিলেন খাবার, মেয়ের জন্মদিন পালন শিক্ষকের
এই সময়, কালনা: ধুমধাম করে আত্মীয়–পরিজনদের নিয়ে মেয়ের জন্মদিন পালন করতে পারতেন। কিন্তু তা না–করে সেই টাকা বাঁচিয়ে এলাকার বেশ কিছু দুঃস্থের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন নাদনঘাটের উত্তর শ্রীরামপুরের বাসিন্দা শিক্ষক পার্থ দে।