এ বার বাঁশবেড়িয়া পুরসভায় ধাক্কা তৃণমূলের, পদ ছাড়লেন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান - 24 Ghanta Bangla News
Home

এ বার বাঁশবেড়িয়া পুরসভায় ধাক্কা তৃণমূলের, পদ ছাড়লেন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান

Spread the love

এ বার হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদত্যাগ করলেন। পদত্যাগের পরে তাপস মুখোপাধ্যায় বলেন, ‘পুরসভায় ফান্ড নেই, কাজ চালাতে সমস্যা হচ্ছে। তাই আমি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছি। সম্ভবত ২২ তারিখ নতুন সরকারের বাজেট হবে, বাজেটের আগে এক পয়সাও পুরসভাকে দিতে পারবে না বলে জানিয়েছে। স্বাভাবিক ভাবে পুরসভা চালানোর মতো সেই রকম টাকা পয়সা নেই। মানুষকে যখন পরিষেবা দিতে পারব না, তখন পদে থেকে লাভ নেই। আগামিদিনে যাঁরা দায়িত্ব নেবেন, তাঁদের শুভেচ্ছা রইল।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *