আজও হাজিরা দিলেন না অভিষেক
তৃতীয় সমনেও হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, ডেডলাইন শেষের কিছুক্ষণ আগেই সিআইডিকে চিঠি দেন তিনি। হাজিরা এড়িয়ে সময় চান। বর্তমানে তিনি শহরের বাইরে আছেন। সূত্রের খবর, চিঠিতে উল্লেখ রয়েছে, হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও। বিধানসভার সই বিতর্কে এই নিয়ে তিন বার হাজিরা এড়ালেন তিনি। এ দিকে সই কাণ্ডে এ দিন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের কার্যালয়ে যায় সিআইডি।