সাজা শেষের পরেও বাংলাদেশের জেলে বন্দি দেড় শতাধিক ভারতীয়, কেন? - 24 Ghanta Bangla News
Home

সাজা শেষের পরেও বাংলাদেশের জেলে বন্দি দেড় শতাধিক ভারতীয়, কেন?

Spread the love

পরিচয় যাচাইয়ের জটিলতা ও দীর্ঘসূত্রিতা

বাংলাদেশের কারা কর্তৃপক্ষের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সেই দেশে সাজা শেষ হওয়ার পরেও বিভিন্ন কারণে আটকে আছেন ১৫২ জন বিদেশি বন্দি। এঁদের মধ্যে ১৪৮ জনই ভারতীয়। সংশ্লিষ্ট বাংলাদেশি আধিকারিকদের একাংশের মতে, এঁদের বেশিরভাগই বেআইনি ভাবে সীমান্ত পার করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। বেশ কয়েক বছর আগেই এঁদের সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও আইনি জটিলতায় মুক্তি মেলেনি এখনও।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘বিডিনিউজ২৪.কম’-এর প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র শরীয়তপুর জেলা জেলেই বর্তমানে ১৪ জন পুরুষ ও ৩ জন মহিলা-সহ মোট ১৭ জন ভারতীয় নাগরিক বন্দি আছেন। জেলের ভারপ্রাপ্ত আধিকারিক পাপিয়া সুলতানা জানিয়েছেন, ২০২২ ও ২০২৩ সালে পদ্মা সেতুর কাছ থেকে বাংলাদেশি পুলিশ এঁদের আটক করেছিল।

সাজা শেষ হলেও পরিচয় যাচাই না হওয়া এবং ভারতীয় দূতাবাসের তরফে সময় মতো সাড়া না পাওয়ায় তাঁদের প্রত্যাবাসন প্রক্রিয়া থমকে রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, দীর্ঘকাল ধরে বন্দি থাকার কারণে অনেক বন্দিই নাকি খাওয়া-দাওয়া ছেড়ে দিচ্ছেন। যার ফলে তাঁদের শরীর-স্বাস্থ্য ভেঙে পড়ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *